Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 12:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বন্ড (Bond) হচ্ছে কোম্পানি এবং ব্যক্তির মধ্যে ঋন চুক্তি। যেখানে কোম্পানি ঋণ হিসাবে একজন ব্যক্তি বা কোম্পানি থেকে নির্দিষ্ট সুদ বা কুপন হারে টাকা নিবে; যা নির্দিষ্ট সময় পর কোম্পানি প্রদান করবে। এখানে কোম্পানির আয় হোক বা না হোক বন্ডহোল্ডারদেরকে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট হারে সুদ বা কুপন দিতেই হবে।

বন্ড (Bond) ও সাধারন শেয়ারের মধ্যে পার্থক্য:

১. সাধারন শেয়ার হচ্ছে কোম্পানির সল্প পরিশরে মালিকানা এবং বন্ড হচ্ছে ঋণ চুক্তি।

২. কোম্পানি লাভ করলে শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে কিন্তু লস হলে পাবে না, অন্যদিকে কোম্পানির লাভ হোক বা লস হোক বন্ড হোল্ডারকে চুক্তি অনুযায়ী সুদ বা কুপন দিতে হবে।

৩. বন্ডের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে, মেয়াদ শেষে বন্ডহোল্ডাররা ঋণকৃত সম্পুর্ন টাকা ফেরত পাবে। সাধারন শেয়ারহোল্ডাররা কোন টাকা ফেরত পাবে না।

৪. বন্ডে বিনিয়োগ অধিক নিরাপদ কিন্তু আয় নির্দিষ্ট। অন্যদিকে সাধারন শেয়ারের বিনিয়োগকারীদের আয়ের পরিমান নির্দিষ্ট না। সাধারন শেয়ারে বিনিয়োগ অধিক ঝুকিপুর্ন কারন আয় হলে ডিভিডেন্ড পাবে, আয় না হলে ডিভিডেন্ড পাবে না।

৫. সাধারন শেয়ার যে কোন সময় বিক্রি করা যায় কিন্তু বন্ড যে কোন সময় বিক্রি করা যায় না। কারন বাংলাদেশে বন্ড মার্কেট খুব বেশি পরিচিত না।

বাংলাদেশের বন্ডমার্কেট:

বাংলাদেশ পুঁজিবাজারে এখনও পৃথক বন্ড মার্কেট তৈরি হয়নি। বন্ড মার্কেটে বায়ার সেলার খুবই কম থাকে, তাই প্রয়োজনে বন্ড সাথে সাথে বিক্রি করা নাও যেতে পারে। যার জন্য বিনিয়োগকারীগন বন্ড কিনতে আগ্রহ দেখায় না। বাংলাদেশের শেয়ার বাজারে বর্তমানে ২টি বন্ড রয়েছে। যেগুলো হলো- ইসলামি ব্যাংক বন্ড এবং আশুগঞ্জ পাওয়ার বন্ড।

তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জায়গা হিসাবে বন্ড হচ্ছে আদর্শ মাধ্যম। নিরাপদ বিনিয়োগের জন্য, বিনিয়োগকারীকে তার পোর্টফোলিওতে শেয়ার এবং বন্ড উভয়ই রাখা উত্তম।

(এসএএম/২৭ ফেব্রুয়ারি ২০২০)