Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Jul 2026 11:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) কর্তৃক আয়োজিত ইন্টার্নশীপ প্রোগ্রাম এর সমাপনী অনুষ্ঠান সম্পন্য হয়েছে ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে এ অনুষ্ঠান সম্পন্য হয়।এ সময়ে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সালেহ ইকবাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও আইবিটিআরএ-এর মহাপরিচালক এস. এম. রবিউল হাসান। স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে. এম. মুনীরুল আলম আল-মামুন। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থী দুই মাসব্যাপী এই ইন্টার্নশীপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

(এসআর/ ২৯ ফেব্রুয়ারি, ২০২০)