Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:37
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

পঞ্চগড় প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী থেকে মোস্তফা (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের আমঘাটা এলাকায় মহানন্দা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোস্তফা উপজেলার শালবাহান এলাকার মফিজল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে নদীর কিনারায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দিলে পুলিশ লাশের প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্ররণ করেন।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, আমরা আজ দুপুরে মহানন্দা নদী থেকে একটি লাশ উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্ররণ করা হয়েছে।

( শাহরিয়ার রহমান /০১ মার্চ, ২০২০)