Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:35
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ায় অংশ নেব, এই শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলা পরিষদের উদ্যেগে জাতীয় ভোটার দিবসে ভোটার স্মার্ট কার্ড প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২মার্চ ) সকাল ১০টায় শার্শা উপজেলা নির্বাচন কমিশনার কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নির্বাচন কমিশনার মোঃ কামরুজ্জামান। এ সময়ে সভায় বক্তব্য করেন শার্শা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার ম-ল, সহকারী কমিশনার ভূমি খোরশেদ আলম চৌধুরী, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস , উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন প্রমুখ।

সভায় শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান সহ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর পর ভোটার স্মার্টকার্ড প্রদান করা হয়।

(মনিরুল ইসলাম মনি / শাহরিয়ার / ২মার্চ, ২০২০)