Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Sep 2026 22:46
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দেশের ব্যাংকগুলোতে পড়ে থাকা অলস টাকা আবাসন খাতে বিনিযোগ করার আহ্বান জানিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।

সম্প্রতি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রিহ্যাব ‘রজতজয়ন্তী উদযাপন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আল-আমিন বলেন, গত কয়েক দশক ধরে সহজে গ্রাহকদের হাতে ফ্ল্যাট তুলে দিতে সচেষ্ট রয়েছে রিহ্যাব। এছাড়া রাজস্ব আয়, কর্মসংস্থান, রড-সিমেন্টসহ ২৬৯টি লিংকেজ শিল্পের প্রসার করে সমগ্র নির্মার্ণ খাতে জাতীয় প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আবাসন খাতের অবদান ১৫ শতাংশ।

দেশের প্রবৃদ্ধি গতিশীল রাখতে আবাসন খাত চাঙা থাকা আবশ্যক। আবাসন খাত চাঙা রাখতে সরকারের আরো সহযোগিতার প্রত্যাশা করেন রিহ্যাব প্রেসিডেন্ট।

তিনি বলেন, গত ২৫ বছরে রিহ্যাব আবাসন সমস্যা সমাধানে কাজ করেছে। এসময় সারা দেশে গ্রাহকদের কাছে ১ লাখ ৪৩ হাজার ফ্ল্যাট ও ৭০ হাজার প্লট সরবরাহ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- রিহ্যাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরন্নবী চৌধুরী শাওন, ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, প্রকৌশলী সরদার মো. আমিন প্রমুখ।

(এমআইআর/এসএএম/ ২৮ ফেব্রুয়ারি ২০১৭)