Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোর বেনাপোল মহাসড়কের আমড়াখী বিজিবি চেকপোষ্টে বৈদেশিক মুদ্রাসহ এক হুন্ডি পাচারকারী আটক হয়েছে।

সোমবার রাত ৮ টার সময় ২২ লাখ ভারতীয় রুপী ও ৩ হাজার ইউএস ডলারসহ মোজাম্মেল (৪৫) নামে হুন্ডি ব্যবসায়ীকে আটক করে বিজিবি। আটক মোজাম্মেল হোসেন নারানগঞ্জের ফতুল্লা থানার আবদুর রহিমের ছেলে।

৪৯ বিজিবি আমড়াখালী চেকপোষ্টের সুবেদার শাহিন আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়। এ সময় মোজাম্মেল নামে এক যাত্রীর নিকট ভারতীয় ২২ লাখ ৪৬ হাজার রুপী ও ৩ হাজার মার্কিন ডলার পাওয়া যায়।
আটককৃত ব্যাক্তিকে হুন্ডি পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইন-চার্জ মামুন খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন ভারতীয় রুপী ও ডলার সহ আটক ব্যাক্তিকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(মনিরুল ইসলাম মনি / শাহরিয়ার / ৩ মার্চ, ২০২০)