Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Nov 2026 19:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা :  আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের আয়োজনে ২৭-২৯ ফেব্রুয়ারি ২০২০ অনুষ্ঠিত ‘ইউএস ট্রেড শো-২০২০’ এ সমৃদ্ধ স্টল স্থাপনের জন্য পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জোয়েন ওয়াগনার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এর সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ ২৭ ফেব্রুয়ারি ২০২০ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন করেন।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ২৯ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংকের স্টল পরিদর্শন করে নান্দনিকতার ভুয়সী প্রশংসা করেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উক্ত ট্রেড শো’তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্কযুক্ত ৭৮টি স্টলের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবা প্রদর্শন করা হয়েছে।

(এসআর/ ০৪ মার্চ, ২০২০)