Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ ডি কুয়েইয়ার তার দেশ পেরুতে বুধবার মারা গেছেন। তার ছেলে একথা জানান।

ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ এবং এল সালভেদরে গৃহযুদ্ধ চলাকালে তিনি এ বিশ্ব সংস্থার নেতৃত্ব দেন। খবর এএফপি’র।

ফ্রান্সিসকো পেরেজ ডি কুয়েইয়ার আরপিপি রেডিওকে বলেন, ‘এক সপ্তাহের জটিলতার পর আমার বাবা মারা গেছেন। তিনি রাত ৮টা ৯মিনিটে (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ০১০৯টা) চিরনিদ্রায় শায়িত হন।’

পেরুর এ কূটনীতিক ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত ১৯ জানুয়ারি কুয়েইয়ারের শততম জন্মদিনে শুভ কামনা জানান।

গুতেরেস টুইটারে লিখেন, ‘জাতিসংঘের মহাসচিব হিসেবে তার অনেক অবদান ও অর্জনের জন্য এই শুভ জন্মদিনে আমরা অনেক উদ্দীপ্ত এবং তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

তার ছেলে জানান, শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে পেরেজ ডি কুয়েইয়ারের মরদেহ পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হবে।

(এমআইআর/ ০৫ মার্চ ২০২০)