
বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: জমে উঠেছে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বচনে ভোট পেতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন দু’টি প্যানেল।
দীর্ঘ ১১ বছর পর ভোট হওয়ায় সাধারন সদস্যদের মধ্যে অনেক আনন্দ, নতুন নেতৃত্ব আসবে ভোট হবে। এ জন্য বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সকল সদস্যদের মুখে শুধু নির্বাচনী আলোচনা ।
ইতিমধ্যে নির্বচনের জন্য দুটি প্যানেল মাঠে নেমেছে। একটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন সনি- রিপন পরিষদের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এ,কে,এম আতিকুজ্জামান সনি সভাপতি পদে ও মোঃ নুরুজ্জামান রিপন সাধারন সম্পাদক পদে। অপরটিতে নেতৃত্ব দিচ্ছেন রবি-আজিম পরিষদের মোঃ রবিউল ইসলাম রবি সভাপতি পদে ও বর্তমান কমিটির সাধারন সম্পাদক আজিমউদ্দিন সাধারন সম্পাদক পদে।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি সূত্রে জানাগেছে, আগামী ২৮ মার্চ শনিবার ভোট অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহন চলবে।
জানাগেছে, ভোটার সংখ্যা মোট ৫৭৬জন। আগামী কাল ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে একশত টাকা রশিদেও মাধ্যমে জমা দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। ১১ মার্চ জামানতের টাকা জমা দিয়ে অফিস সুপারের নিকটে মনোনয়ন পত্র জমা দিতে হবে।১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টা হইতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই ও প্রতিক বরাদ্ধ হইবে। ১৩ মার্চ শুক্রুবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।
এ বারের নির্বাচনে সভাপতি পদে ১জন, সহ-সভাপতি ২জন, সাধারন সম্পাদক পদে ১জন, যুগ্ম সাধারন পদে ১জন,সাংগঠনিক সম্পাদক পদে ১জন, অর্থ সম্পাদক পদে ১জন, পরিবহন ও বন্দও বিষয়ক পদে ১জন, দপ্তর সম্পাদক পদে ১জন ও কার্য্যকারী সদস্য পদে ২জন লড়বেন।
এ ব্যাপারে জানতে চাইলে, সভাপতি প্রার্থী এ ,কে ,এম আতিকুজ্জামান সনি বলেন, সুষ্ঠ ভাবে ভোট হলে তার প্যানেল জয়ী হবে। তিনি বলেন এবারের নির্বাচনে তারা পরিবর্তনের লক্ষে সব নেতৃত্বেও পক্ষে ও যেখানেই সমস্য সেখানেই সমাধান এই শ্লোগান নিয়ে নির্বাচনে মাঠে নেমেছেন বলে জানান।
অপরদিকে সভাপতি প্রার্থী রবিউল ইসলাম রবি, বলেন ২৮ মার্চের ভোটে তার প্যানেল জয়ী হবে। তিনি বলেন পরিবর্তনের লক্ষে নতুনের সমন্বেয়ে শ্লোগানকে সামনে রেখে নির্বাচনে লড়ছেন।
এ ব্যাপারে সাধারন ভোটারদের মতামত জানতে চাইলে ভোটাররা বলেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে যোগ্য ব্যাক্তিকে ভোট দেব। যাকে সব সময় পাবো তাকে ভোট দেব।
(মনিরুল ইসলাম মনি / শাহরিয়ার / ৮ মার্চ, ২০২০)