Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 21:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশে তিন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু চিকিৎসায় করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আব্দুল্লাহ।

সতর্কতা বিষয়ে তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘কেউ আতঙ্কিত হবেন না। ভয় পাবেন না। যাদেরকে শনাক্ত করা হয়েছে তাদের অবস্থা ভালো আছে। তারা নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

• চিকিৎসায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেন।

• এই রোগের সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে সতর্ক থাকা। সতর্কতা বিষয়ে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলো সাধ্যমত মেনে চলার চেষ্টা করুন।

• করমর্দন থেকে বিরত থাকবেন। যতোটা সম্ভব জনসমাগম আপাতত এড়িয়ে চলতে হবে।

• সম্ভব হলে গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকুন।

• পারত পক্ষে ঘরে থাকুন। প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না।

(এসআর/ ০৮ মার্চ, ২০২০)