Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 08:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কাল বৈশাখী ঝড়ে বিকল হয়ে পড়া ঈশ্বরদী-ঘোড়াশাল ও আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় বিদ্যুৎ গ্রিডের বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন ‍শুরু হয়েছে। এর মধ্যেই উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ দেয়া শুরু হয়েছে।

মঙ্গলবার ঈশ্বরদী-ঘোড়াশাল ও আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে যাওয়ায় উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় সকল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি বন্ধ হয়ে যায় ভারত থেকে বিদ্যুৎ আমদানিও। দুপুরের পর পর্যায়ক্রমে ওই জেলাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়।

পিজিসিবি সূত্র জানিয়েছে, আজ সকাল ১১টা ২০ মিনিটে টর্নেডোতে ঈশ্বরদী-ঘোড়াশাল ২৩০ কেভি জাতীয় গ্রিড বিকল হয়ে পড়ে। আর গতকাল সোমবার ঝড়ে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি জাতীয় গ্রিড বিকল হয়। এই দুই গ্রিড বিকল হওয়ায় দেশের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

পিডিবির হিসাবে খুলনা বরিশাল রাজশাহী ও রংপুর অঞ্চলে দুই হাজার ৬৬৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৩৭টি বিদ্যুৎ কেন্দ্র আছে। সোমবার এসব কেন্দ্র থেকে এক হাজার ৮৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। মঙ্গলবার দুপুরে এর বেশিরভাগই বন্ধ ছিল।

(এসএএম/ ০২ মে ২০১৭)