Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 15:36
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। করোনাভাইরাসের দ্রুত বিস্তার রোধে সোমবার থেকে এই নিয়ম কার্যকর হবে।

রোববার কাতারের সরকার এ ঘোষণায় এটি জানিয়েছে। খবর স্ট্রেইটসটাইমসের।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হচ্ছে- চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড। এছাড়া ইতালির সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ।

এদিকে রোববার কাতারে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২৮ জনে। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ। প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ১০৭টি দেশ ও অঞ্চলে।

(এমআইআর/ ০৯ মার্চ ২০২০)