Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 19:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত মেলায় আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) অর্থায়নে উল্লেখযোগ্য অবদানের জন্য লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট প্রাঙ্গণে গতকাল (৮ মার্চ) শেষ হয়েছে চার দিনের ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা-২০২০।

বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির এ কে এন আহমেদ মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা শাহরিয়ারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের এসএমই বিভাগের প্রধান মো. কামরুজ্জামান খান।

উল্লেখ্য, নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত এ মেলার ২৪ ও ২৫ নম্বর স্টলে নারী উদ্যোক্তা ঋণ শিখা অনন্যা এবং শিখা এসএমই ডিপোজিট স্কিমসহ সময়োপযোগী বিভিন্ন এসএমই সুবিধা নিয়ে উপস্থিত ছিল লংকাবাংলা ফাইন্যান্সের এসএমই ডিভিশন।

(এসআর/ ০৯ মার্চ, ২০২০)