Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 14:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  ”সচেতন থাকবো – করোনার সাথে লড়বো ” এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস সর্ম্পকে জনগনকে সচেতন করতে ১০ মার্চ মঙ্গলবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্ট যাত্রী, ইমিগ্রেশন পুলিশ , বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে বিনামূল্যে মাস্ক, জীবানুমুক্ত করন হ্যান্ড ওয়াস, ও টিস্যু বক্স সরবরাহ করেন কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।

বেনাপোল কাস্টমস ক্লাবের সৌজন্যে করোনা ভাইরাস সম্পর্ক্যে মানুষকে সচেতন করতে এই প্রথম এ ধরনের উদ্যোগ গ্রহন করা হয়। করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে বিনামূল্যে মাস্ক, জীবানুমুক্ত করন হ্যান্ড ওয়াস ও টিস্যু বক্স সরবরাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, বন্দরের ডাইরেক্টর মামুন খান, বিজিবির কম্পানী কমান্ডার আব্দুল ওহাব, ইমিগ্রেশন পুলিশের ওসি মহসিন হোসেন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলনসহ বিভিন্ন গনমাধ্যম কর্মি ও চেকপোষ্ট কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা বৃন্দ।

এ সময় বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী বলেন বেনাপোল চেকপোষ্টে সব ধরনের যাত্রিকে প্রাথমিক ভাবে পরিক্ষা করা হচ্ছে। তবে সচেতনতা বাড়াতে আমরা বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্ট যাত্রী, ইমিগ্রেশন পুলিশ , বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে বিনামূল্যে মাস্ক, জীবানুমুক্ত করন হ্যান্ড ওয়াস, ও টিস্যু বক্স সরবরাহ করেছি।

(মনি / শাহরিয়ার / ১০ মার্চ, ২০২০)