Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 14:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  নরসিংদী জেলা ডায়াবেটিক সমিতির দাতা ও আজীবন সদস্যদের উপস্থিতিতে ২৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নরসিংদী ডায়াবেটিক সমিতি পরিচালিত নরসিংদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের নির্বাচিত সাংসদ ও নরসিংদী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য লে. কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ( বীরপ্রতিক) এমপি। নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ডায়াবেটিক সমিতির সহ সভাপতি সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন।
নরসিংদী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক নূরুল আমীন সমিতি কর্তৃক পরিচালিত নরসিংদী ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

এসময় নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন, আাধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ মালা তুলে ধরেন সমিতির নির্বাচিত সহ সভাপতি মোমেন সরকার, সাংগঠনিক সম্পাদক হারুণ অর রশিদ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বাচ্ছু, কাজী মো: সোহেল, নির্বাহী সদস্য কাজিম উদ্দিন, রাসেল বিন হাসনাত, মো: আব্দুল বাছেদ, এম এ বাশার বাচ্ছু, মো: এনামুল ইসলাম মনির , মলয় বর্মণ, পরেশ সূত্রধর, জয়নুল আবেদিন, বিনোদ বিহারী সাহা এবং শীতল চন্দ্র সাহা।

সভায় উপস্থিত সমিতির আজীবন সদস্যদের সামনে নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের আয়-ব্যয় তুলে ধরেন সমিতির কোষাধ্যক্ষ আজহার ইসহাক দুলাল।

সভার শুরুতে ব্রেণ স্ট্রোকে দীর্ঘ ৯ মাস ধরে অসুস্থ নরসিংদী ডায়াবেটিক সমিতির পর পর দুই দুইবার নির্বাচিত সহ সভাপতি মোতাহের হোসেন রিজভীর রোগমুক্তি ও সুস্থতা এবং সম্প্রতি পরলোক গমনকারী সমিতির আজীবন সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি সভার সভাপতি নরসিংদী প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এ জেলায় যোগদানের দুই বছর পূর্ণ হওয়ায় উপস্থিত সকলেই ওনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা উপলক্ষে নরসিংদী ডায়াবেটিক হাসপাতালকে পরিষ্কার-পরিছন্ন, বিভিন্ন রঙ-বেরঙের বেলুন, কাপড় ও ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়।

( শাহাদাৎ হোসেন রাজু / শাহরিয়ার /১১ মার্চ, ২০২০)