Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 00:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক,:  মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জানা গেছে, সেলিব্রেটি এই দম্পতি বর্তমানে অস্ট্রেলিয়া আছেন। বুধবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে টম হ্যাঙ্কস বিষয়টি জানিয়েছেন।

ফ্যান-ফলোয়ারদের উদ্দেশ্যে টম লিখেছেন, রিটা ও আমি অস্ট্রেলিয়ায় আছি। আমরা কিছুটা ক্লান্ত বোধ করছি। আমাদের ঠান্ডা লেগেছে এবং শরীর কিছুটা ব্যথাও করছে। রিটার কিছুটা ঠান্ডা লাগছে আবার সেরে যাচ্ছে। জ্বরও আছে হালকা।

এরপরেই স্পষ্ট করে তিনি লিখেছেন, আমরা দু’জনে করোনা ভাইরাস পরীক্ষা করিয়েছি। তাতে পজিটিভ দেখা গেছে। অর্থাৎ, তারা করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

তিনি আরো লিখেছেন, ঠিক আছে, কিন্তু পরবর্তী করণীয় কী? চিকিৎসকদের পরামর্শ মেনে চলা উচিৎ। জনগণের স্বাস্থ্য এবং নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা করোনা পরীক্ষা করিয়েছি, পর্যবেক্ষণে রয়েছি, এবং আলাদা থাকছি। সবাইকে নিজেদের যত্ন নেওয়ার কথাও বলেছেন তিনি।

(এসআর/ ১২ মার্চ, ২০২০)