Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 08:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঋণ পরিশোধে কাঁচা পাট রপ্তানিকারকরা ১০ বছর সময় পাচ্ছেন।

গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনটি সব বাণিজ্যিক ব্যাংককে জানাতে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়, কাঁচা পাট রপ্তানিকারকদের ৩১ মার্চ ২০১৭ ভিত্তিক ঋণ হিসাবের স্থিতি নিরূপণপূর্বক দুই বছরের মরাটিয়াম সুবিধাসহ ১০ বছরের পরিশোধ সূচি প্রদান করে ব্লক হিসেবে স্থানান্তর হবে। ঋণ হিসাবগুলো ব্লক অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে গেলে বিচারাধীন চলমান মামলাগুলো সোলেনামার মাধ্যমে উভয় পক্ষ কর্তৃক নিষ্পত্তি করা যেতে পারে।

এছাড়া এ সুবিধার আওতাভুক্ত হবে হালনাগাদ লেজার বকেয়া। ঋণঝুঁকি নিরসন কৌশলের আওতায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে জামানত গ্রহণ করা, ব্লক অ্যাকাউন্টে স্থানান্তরিত ঋণের ওপর কস্ট অব ফান্ড হারে সুদ আরোপ এবং আগে ব্লক সুবিধা গ্রহণকারীদের ক্ষেত্রেও এ সুবিধা কার্যকর হবে।

নির্দেশনায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থার নির্দেশনা ও সুপারিশের আলোকে কাঁচা পাট রপ্তানিকারকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এ নির্দেশনায় আরও বলা হয়, ঋণগ্রহীতার চাহিদা এবং ব্যাংকার-গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নতুন ঋণপ্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। কাঁচা পাট রপ্তানি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাদের ঋণ অনিয়মিত ও শ্রেণি বিন্যাসিত হয়েছে তাদেরও এ সুবিধার আওতায় আনার ক্ষেত্রে কেসের গুণাগুণ অনুযায়ী কেস টু কেস ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক বিবেচনা করা যেতে পারে।

(এসএএম/ ০৩ মে ২০১৭)