Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 05:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি মাসের শেষ দিকে। যদিও করোনা ভাইরাসের সংক্রামণের কারণে এই সভা স্থগিত করা হয়েছিল মে মাস পর্যন্ত।

তবে সভাটি নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছেছে আইসিসি। তাঁরা জানিয়েছে, বার্ষিক সভা পূর্ণাঙ্গভাবে হবে মে মাসের শুরুতেই। এর আগে ২৬-২৯ মার্চ তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বল্প পরিসরে সভায় বসবে তারা।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। তারা বলেছে, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে বোর্ডের সদস্যদের অনেকেই চিন্তিত এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। এমন অবস্থায় আইসিসি ঠিক করেছে যে, চলতি মাসের শেষে দুবাইতে সে বার্ষিক সভা ছিলো, সেটি এখন শুধুমাত্র কনফারেন্স কলের মাধ্যমে হবে।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসি বোর্ড এবং সদস্যরা যার যার জায়গায় থেকেই শুধুমাত্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য এ বৈঠকে বসবে। পূর্ণাঙ্গ বৈঠক হবে মে মাসের শুরুতে। তবে এ ব্যাপারে যেকোনো কিছু ঠিক করার আগে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাখা হবে। সকলের স্বাস্থ্যগত বিষয় সর্বোচ্চ গুরুত্ব পাবে।

(এসআর/ ১৪ মার্চ, ২০২০)