Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 07:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আগামী ২০ মার্চ পর্যন্ত ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাসের আতঙ্কে যাত্রী কমে যাওয়ায় রবিবার (১৫ মার্চ) থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কমিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন, বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২০ থেকে ৩০ শতাংশ।

অপরদিকে, ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দেশি বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ার ভারতে তাদের সব ফ্লাইট বন্ধ করেছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সেদেশে সব ফ্লাইট বন্ধ থাকবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

(এসআর/ ১৫ মার্চ, ২০২০