Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: যশোর শহরের দড়াটানা থেকে বেনাপোল বন্দর পর্যন্ত ৩৮ কিলোমিটার মহা সড়কটি ৩০ ফুটের স্থলে ২৪ ফুট কার্পেটিং করায় তীব্র ক্ষুব্ধ হয়েছে বেনাপোল স্থানীয় সিএন্ডএফ ব্যবসায়ীরা।

বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন এক লিখিত অভিযোগে ফাইনাল কার্পেটিং এ ২৪ ফুটের স্থলে ৩০ ফুট কার্পেটিং করার দাবী জানিয়েছেন।

বেনাপোল স্থলবন্দর দক্ষিন এশিয়ার মধ্যে সর্ববৃহৎ স্থল বন্দর। প্রতিবেশী দেশ ভারতের সাথে বানিজ্যে বেনাপোল স্থল বন্দরের ভুমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর দেশের সিংহভাগ শিল্প কলকারখানা ও গার্মেন্টস ইন্ডাষ্ট্রির মালামাল আমদানি হয় এ বন্দর দিয়ে। সার্বিকভাবে বেনাপোল স্থল বন্দর দিয়ে ৩০ হাজার কোটি টাকার মালামাল আমদানি-রপ্তানি হয়। এ ক্ষেত্রে এ বন্দর থেকে ৫হাজার ৫শ কোটি কাটা রাজস্ব আদায় হয়ে থাকে।

ইতিমধ্যে এ বন্দরটি এশিয়ান হাইওয়ের সাথে সংযুক্ত হয়েছে। ৪ দেশীয় ট্রানজিট কোরিডোর এই বেনাপোল -পেট্রাপোল স্থলবন্দর। ভারতের কোলকাতা থেকে বেনাপোল অত্যান্ত সন্নিকটে বিধায় কম সময়ে এ বন্দর দিয়ে মালামাল আমদানি করা সম্ভব। সে কারনে কোলকাতা থেকে বেনাপোল হয়ে পদ্মা সেতু সহ দেশের বিভিন্নঅঞ্চলে মালবাহী ট্রাক, চেসিস ও বিভিন্ন ধরনের দূর পাল্লার পরিবহন চলাচল করে থাকে।

ভারতের কোলকাতা সন্নিকটে হওয়ায় স্থলবন্দর বেনাপোল চেকপোষ্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেম যাতায়াত করে থাকে। ইতিমধ্যে দু-দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দক্ষিণাঞ্চলের মানুষের দীঘদিনের দাবির কথা বিবেচনা করে কোলকাতা -বেনাপোল-খুলনা রুটে সরাসরি যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে। এ ছাড়াও আন্ত দেশীয় ঐতিহাসিক ট্রানজিট চুক্তি বাস্তবায়ন হয়েছে বেনাপোল বন্দর দিয়ে।

লিখিত অভিযোগে বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন বলেন, যশোর – বেনাপোল সড়ক আন্তর্জাতিক মানের প্রস্ততকরন এবং পরবর্তীতে রাস্তা ৬ লেন করার লক্ষে রাস্তার পাশে পুরাতন, জ্বীর্ণ গাছ গুলি অপসরন জরুরী। কারন এ গাছগুলি প্রতিনিয়ত দূর্ঘটনার মূল কারন। তিনি জানান, যশোর -বেনাপোল সড়ক নির্মাণ ঠিকাদার মেসার্স মোজাহার কোম্পানী যে ভাবে রাস্তাটি চওড়া করে কাজ শুরু করেছিল কার্পেটিংএ তা হচ্ছে না। এখন সরজমিনে দেখা গেছে, ফাইনাল কাজে কার্পেটিং এ সড়কের উভয় পাশ হতে ৩ফুট করে বাদ দিয়ে কার্পেটিং হচ্ছে। যা দেথে স্থানীয় জনগন ও ব্যবসায়ীদের মাধে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি সাধারন জনগন ও ব্যবসায়ীদৈর পক্ষ থেকে ৩০ফুট চওড়া সড়কের সবটুকুই কার্পেটিং এর দাবী জানিয়েছেন।

এই বিসয়টির সমস্যা সমাধানের লক্ষে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন সাধারন জনগন ও ব্যবসায়ীবৃন্দ।

(মনিরুল ইসলাম মনি / শাহরিয়ার / ১৫ মার্চ, ২০২০)