Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Aug 2026 17:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে ভারত থেকে ৭টন বাজি আমদানি করা হয়েছে।

বন্দর সূত্র জানায়, গত শনিবার রাত ৮ টার সময় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাজি বহনকারী দুটি ট্রাক বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করে। ট্রাক দুটিতে ৭ মেট্রিক টন বাজি ছিল। বেনাপোল কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষে রাতে বাজি নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয় বাংলাদেশী দুটি ট্রাক।

বেনাপোল স্থল বন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী সারথী এন্টারপ্রাইজের প্রতিনিধি নাজমুল ইসলাম বলেন, সরকারীভাবে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ভারত থেকে বাজির এ চালান আমদানি করা হয়েছে। আমদানি কারক হলেন-ঢাকার এশিয়াটিক ইভেন্ট মার্কিটিং লিমিটেড। অপরদিকে ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান হলেন-সনি ফায়ার ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

এদিকে রাতেই কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষে বিশেষ নিরাপত্তায় বাজি ভর্তি দুটি ট্রাক ঢাকার উদ্দেশ্য রওনা হয় বলে জানা গেছে।

(মণি/শামীম/১৫ মার্চ ২০২০)