Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 11:15
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

লক্ষ্মীপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: করোনা ভাইরাস প্রতিরোধে ‘আল্লাহর কাছে ক্ষমা চেয়ে’খতমে শেফা, বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন লক্ষ্মীপুরের রায়পুর অঞ্চলের লক্ষাধিক মুসল্লি।

বুধবার সকালে উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে মাদরাসা, ঈদগাহ প্রাঙ্গণ ও হায়দরগঞ্জ বাজারে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহে জামে মসজিদের খতিব ও আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবীরি আল মাদানী মোনাজাত পরিচালনা করেন।

এ সময় করোনাভইরাস থেকে মুক্তি পেতে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

(এমআর/এসএএম/১৮ মার্চ ২০২০)