Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা:  যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বেনাপোলের বড়আঁচড়া মাঠ থেকে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ রয়েল সরদার(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার ( ১৯ মার্চ ) দুপুরে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ,এএসআই আলমগীর হোসেন,এএসআই শাহীন ফরহাদ ও কনেস্টবল শাহিদুল গোপন সাংবাদের ভিত্তিতে বড় আঁচড়া মাঠে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রয়েলকে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রয়েল সরদার বেনাপোল বড়আঁচড়া গ্রামের বাবু সরদার এর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বিনিয়োগবার্তাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

(মনি / শাহরিয়ার / ১৯ মার্চ, ২০২০)