Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 16:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কিশোরগঞ্জের ভৈরবে কমছে হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজন। মুক্তজীবনে ফিরছেন অধিক লোকজন।

শনিবার (২১ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

তিনি জানান, ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর গত ২৪ ঘণ্টায় আরও ২৭জনকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে অনুমতি দিয়েছেন উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় মোট ৬৪জন হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত জীবনে ফিরে গেলেন। এরা সবাই ইতালিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাড়ি এসেছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রতিরোধ কমিটি। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৮জন। আর হোম কোয়ারেন্টাইন না মানা সেই ১৪জন আছেন হাসপাতাল কোয়ারান্টাইনে। শহরের কমলপুর এলাকার নির্মাণাধীন ট্রমা সেন্টারে তাদের রাখা হয়েছে। ফলে ভৈরবে ৯২জন প্রবাসী হোম ও হাসপাতাল কোয়ারেন্টাইনে রয়েছেন।

(এসআর/২১ মার্চ, ২০২০)