Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 16:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর মাধবদীতে ট্রাক ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার ভগীরথপুর এলাকার পাকিজা স্পিনিং মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার কান্দাইল গ্রামের মৃত হাতেম আলী প্রধানের ছেলে কাপড় ব্যবসায়ী আব্দুল বারেক (৫৬) এবং অপর অজ্ঞাতনামা ব্যক্তি (৩০)। হতাহতরা দেশের বৃহত্তর পাইকারী কাপড়ের বাজার শেখেরচরের খুচরা কাপড় ব্যবসায়ী ছিলেন। তারা শুক্রবার সকালে সপ্তাহের দ্বিতীয় হাটের দিনে কেনা-বেঁচা করতে বাড়ি থেকে পিকাপে করে বাজারে যাচ্ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নরসিংদী সদর উপজেলার কান্দাইল থেকে একটি পিকাপ ভাড়া করে শেখেরচর বাবুরহাটে যাচ্ছিলেন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
মাধবদী থানা উপ-পুলিশ পরিদর্শক মীর কায়েস জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকাপভ্যান পুলিশের হেফাজতে রয়েছে।

(এসএইচআর/এসএএম/২১ মার্চ ২০২০)