Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 07:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  সাতক্ষীরায় আংটিহারা কোস্টগার্ড সদস্যরা সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে অভিযান চালিয়ে ৫১ কেজি হরিণের মাংসসহ নৌকা, দা, চাকু এবং পটকা-বাজি উদ্ধার করেছেন।

বুধবার (৩ মে) ভোরে সুন্দরবনে শেড়া নদী সংলগ্ন কালীরখাল এলাকা থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা দ্রুত সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।

আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার হামিদুর রহমান জানান, ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৫১ কেজি হরিণের মাংস, ২টি নৌকা, ২টি দা ও একটি চাকুসহ ১২টি পটকা-বাজি উদ্ধার করা হয়েছে।

(ইউএম/ ৩ মে ২০১৭)