Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 13:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নিকেতন বাজার উপশাখা ঢাকার নিকেতন বাজারে উদ্বোধন করা হয়।

বুধবার (১৮ মার্চ ২০২০) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সফিউল্লাহ সফি।

ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহাখালী শাখাপ্রধান মোঃ আবুল হাসান এবং উপশাখা ইনচার্জ মোঃ আবুল কাশেম। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(রনক/শামীম/২২ মার্চ ২০২০)