Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 17 Jul 2026 14:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার যেসব অসঙ্গতি রয়েছে তা সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের তিনি একথা জানান।
তবে গতকাল তিনি বলেছিলেন, এ ধারাটি পুরোপুরি বাতিল করা হবে।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার কারো কথা বলায় হস্তক্ষেপ করায় বিশ্বাসী নয়। ৫৭ ধারায় যেসব অসঙ্গতি আছে তা সংশোধন করা হবে।

তিনি বলেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা আছে তারা ন্যায় বিচার পাবেন; আমার ওপর আস্থা রাখুন।

আইনমন্ত্রী জানান, আইসিটি বিষয়ক অভিযোগ নিষ্পত্তির জন্য ডিজিটাল সিকিউরটি অ্যাক্ট নামের আইন করা হচ্ছে। এ নতুন আইনে মুক্তভাবে কথা বলার সুযোগ অব্যাহত থাকবে।

(ইউএম/ ৩ মে ২০১৭)