Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 16:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা :  নরসিংদীর মাধবদীতে মোবারক আলী নামে একটি স্পিনিং মিলের গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার দুপুরে মাধবদী পৌরসভার শীতলাবাড়ি এলাকার ওই স্পিনিং মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে হঠাৎ মোবারক স্পিনিং মিলের গোডাউনে আগুনের ধোয়া দেখতে পায় মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। আগুনের সূত্রপাত টের পেয়ে খবর দেয়া হয় মাধবদী ফায়ার সার্ভিসে। প্রথমে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনে মিলটির গোডাউনে থাকা তুলা পুড়ে ছাই হওয়ায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছে মিলটির মালিক মো: ইলিয়াছ।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদীর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানতে পারেনি।

(রাজু/শামীম/২৩ মার্চ ২০২০)