Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মানিকগঞ্জ প্রতিনিধি, বিনিয়োগবার্তা: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে বিকেলে ফেরি চলাচল বন্ধ হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে বিআইডব্লিউটিসির হেড অফিসের নির্দেশনা অনুযায়ী ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

আরিচা ঘাট শাখার ডিজিএম জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘাট এলাকায় গণজমায়েত যাতে না হয়, সে জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ওষুধ ও কাঁচামাল বহনকারী যানবাহন পারাপার করা হবে।

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় মঙ্গলবার বিকেল থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

(তারেক/ শামীম/২৪ মার্চ ২০২০)