Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 02:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করোনাভাইরাস পরীক্ষার ক্ষুদ্র একটি যন্ত্র আবিষ্কার করেছেন মার্কিন গবেষকরা। সেই পোর্টেবল দিয়ে করোনা পজিটিভ হলে মাত্র পাঁচ মিনিটেই জানা যাবে।

করোনা পরীক্ষার পোর্টেবলটি তৈরি করেছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অ্যাবট ল্যাবরেটরিজ। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার পোর্টেবল আবিষ্কারের কথা জানিয়েছে।

অ্যাবট ল্যাবরেটরিজ বলছে, করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ হলে পাঁচ মিনিটেই জানা যাবে। ওই যন্ত্রে করোনা নেগেটিভ হলেও ফল আসবে। তবে, সে ক্ষেত্রে সময় লাগবে ১৩ মিনিট।

সামনের সপ্তাহেই পোর্টেবলটির ব্যাপক উৎপাদন শুরু হবে। আর এর আকার একটি টোস্টের সমান।

(এএইচএন/ ২৮ মার্চ, ২০২০)