Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 17:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্বে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর মিছিল না থেমে কেবলই দীর্ঘ হচ্ছে। সর্বশেষ তথ্য অনুসারে, প্রাণঘাতী এই রোগে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

প্রাপ্ত তথ্য অনুসারে, রোববার (২০ মার্চ) পর্যন্ত সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩০ হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ১০ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে ইতালিতে, স্পেনে ৫৯২ জনের। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এ পর্যন্ত মারা গেছে ৩ হাজার ১৭৭। অবরোধে বিধ্বস্ত ইরানে মৃত্যু হয়েছে ২ হাজার ৫১৭ জনের, ফ্রান্সে ২ হাজার ৩১৮ জনের।

রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট ৬ লাখ ৬৩ হাজার ৮২৮ মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১ লাখ ২৪ হাজার ২১৭ জন, ইতালিতে ৯২ হাজার ৪৭২ জন, চীনে ৮২ হাজার ৯ জন, স্পেনে ৭৩ হাজার ২৩৫ জন, জার্মানিতে ৫৭ হাজার ৬৯৫ জন, ফান্সে ৩৮ হাজার ১০৫ জন, ইরানে ৩৫ হাজার ৪০৮ জন, যুক্তরাজ্য ১৭ হাজার ৩১২ জন রয়েছে।

অন্যদিকে এখন পর্যন্ত বিশ্বে ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এর মধ্যে সর্বাধিক ৭৫ হাজার ১০১ জন সুস্থ হয়েছেন চীনে; ১২ হাজার ৩৮৪ জন ইতালিতে, ১২ হাজার ২৮৫ জন স্পেনে, ১১ হাজার ৬৭৯ জন ইরানে, ৮ হাজার ৪৮১ জন জার্মানিতে সুস্থ হয়েছেন।

(এসএএম/২৯ মার্চ ২০২০)