Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দিনাজপুরের বিরামপুর উপজেলায় বন্দুকযুদ্ধে ফেরদৌস আলী (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার মিরপুর এলাকার মির্জাপুর মাঠে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

ফেরদৌসের বাড়ি উপজেলার মিরপুর গ্রামে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুজ্জামান বলেন, রাত আড়াইটার দিকে বিরামপুর থানা পুলিশের একটি দল মিরপুরে মাদকবিরোধী অভিযানে যায়। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া একদল মাদক চোরাকারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে একজন নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় সহকারী উপপরিদর্শক শাহজাহান, নিরঞ্জন রায় ও কনস্টেবল দেলোয়ার হোসেন আহত হয়েছেন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি কার্তুজ ও তিনটি কার্তুজের খোসা ও ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মুনিরুজ্জামান।

(এএইচএন/ ৩১ মার্চ, ২০২০)