Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 13:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় একটি পোশাক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। এর এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

জয়দেবপুর এবং ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। তার আগেই পোশাক কারখানাটির টিনশেড ভবনে আগুন লেগে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

আগুন লাগার বিষয়টি কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আগুনে ক্ষয়ক্ষতির চিত্র এবং আগুন লাগার কারণ অনুসন্ধান করে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

(এএইচএন/ ১লা এপ্রিল, ২০২০)