Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 06:53
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: শরীয়াতপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

হাসপাতালে তত্বাবধায়ক মুনীর আহমেদ খান বলেন, ১৯-২৩ মার্চ ওই রোগী টিবি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তার অবস্থা খারাপ হতে থাকে। তখন তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার বিদেশ সফরের কোনো ইতিহাস নেই।

তিনি বলেন, আমরা রোগীর ২ টা পরিক্ষা করি, একটাতে তার টিবি রোগ ধরা খায়। তার জন্য শ্বাসকষ্ট হয়। আরেকটি রিপোর্টে তার লিভারে পানি জমে ছিল। সাথে জ্বরও ছিলো। এখন এগুলো যক্ষা হলেও হতে পারে। রোগীর বাড়ি নড়িয়ায়। সেখানে সবচেয়ে বেশী প্রবাসী। তাই সব কিছু ভেবে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছিল।

মুনীর আহমেদ খান আরও বলেন, বিষয়টি আইইডিসিআরকে জাাননো হয়েছে। রোগীটি করোনা আক্রান্ত হি না তা পরীক্ষার জন্য আজ বুধবার তারা এসে নমুনা সংগ্রহ করবেন।

(এএইচএন/ ১লা এপ্রিল, ২০২০)