Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 15:09
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীতে পরিবহন শ্রমিক, হেলপার, ছিন্নমূল খেটে খাওয়া মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার),পিপিএম সদরের সাহেপ্রতাব ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিক, হেলপার, ছিন্নমূল খেটে খাওয়া মানুষের মাঝে ৩০০ প্যাকেট নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, তৈল, লবন, সাবান) বিতরণ করেন।

এসময় সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে জনগনকে সচেতনভাবে চলাচলের উপদেশ দেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইন্ডিপেন্ডেট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর, নরসিংদী জেলা ট্রাক, ট্যাঙ্ক লড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে বলে জানানো হয়।

(রাজু/শামীম/০১ এপ্রিল ২০২০)