Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 14:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বেনাপোল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: মধ্যেরাতে মদ্যপ অবস্থায় হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধুকে শ্লীলতাহানী ও মারপিটের অভিযোগে গনপিটুনির শিকার বাবু সরদার নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১২টার সময় বেনাপোল ছোটআঁচড়া গ্রামে ঘটনাটি ঘটে।

আটককৃত বাবু সরদার বেনাপোল পৌরসভার ছোটআচঁড়া গ্রামের মৃত আকবর আলী ওরফে ক্লে আকবার এর  ছেলে, অপরদিকে শ্লীলতাহানীর শিকার রিতা সরকার একই গ্রামের রবীন সরকারের স্ত্রী।

এ ব্যাপারে জানতে চাইলে রবীন সরকার জানায়, তার স্ত্রী রিতা সরকার প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত ১২টার সময় ঘরের বাহিরে বাথরুমে যায়। বাথরুম সেরে সে বের হলে প্রতিবেশি স্থানীয় বাবু সরদার মদ্যপবস্থায় তার স্ত্রীকে কাপড় ধরে টানা টানি করে। এসময় তার স্ত্রী চেচামেচি করায় ঘর থেকে বের হয়ে স্ত্রীকে বাবু সরদারের হাত থেকে রক্ষা করতে গেলে তাকে লাইট দিয়ে বাবু সরদার আঘাত করে। এসময় তার স্ত্রী তাকে ঠেকাতে গেলে স্ত্রীর মাথায় ও লাইট দিয়ে আঘাত করে গুরুতর যখম করে। তার স্ত্রী রক্তাক্ত অবস্তায় অজ্ঞান হয়ে পড়লে বাবু সরদার দৌড়ে পালিয়ে যায়। ঐ রাতেই  তার স্ত্রীকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নাভারন হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

এ ঘটনায় লম্পট বাবু সরদারকে ছাড়াতে শার্শা উপজেলা আওয়ামীলীগের এক নেতার ছোট ভাই ও শার্শা উপজেলা যুবলীগের শীর্ষ নেতা ব্যাপক দৌড়ঝাপ করেও কোন কাজ হয়নি।

স্থানীয়রা জানান, আটক বাবু সরদারের বিরুদ্ধে বন্দওে পন্যচুরি সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগি রীতা সরকার বলেন, বাবু সরদার খারাপ কাজের উদ্দ্যেশ্য আমাকে গভীর রাত্রে কাপড় ধরে টানা টানি করে। এসময় সে মদ্যপান করা অবস্থায় ছিল।

জানতে চাইলে স্থানীয় বেনাপোল পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি শান্তিপদ গাঙ্গুলী বলেন, গভীর রাত্রে চিৎকারের শব্দে ঘর থেকে বের হয়ে বলি কি হয়েছে-কি হয়েছে। এসময় বাবু সরদার দৌড়ে এসে আমার মাথায়ও লাইট দিয়ে আঘাত করে। আমি দ্রুত ঘটনাটি শুনে থানায় ফোন করলে থানা পুলিশ ঐ রাতেই বাবু সরদারকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে রিতার স্বামী রবীন সরকার বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় শ্লীলতা হানীর অভিযোগ দায়ের করেছে।

জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, রাত্রে ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে বাবু সরদারকে আটক করা হয়েছে। বুধবার সকাল ১০টার সময় বেনাপোল পোর্ট থানায় রিতার স্বামী রবীন সরকার বাদী হয়ে শ্লীলতাহনীর অভিযোগ করেছেন। আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

(এমআই/এসএএম/০২ এপ্রিল ২০২০)