Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 06:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সারাদেশের জেলা কমিটির শীর্ষ পাঁচ নেতাদের নিয়ে ২০মে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকটি গণভবনে অনুষ্ঠিত হবে। বৈঠকে সকল সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের আমন্ত্রণ জানানো হবে।

বুধবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ২০ মে জেলার শীর্ষ নেতাদের মধ্যে সরকারের উন্নয়নের তথ্যচিত্র, ভিডিও ফুটেজ সিডি আকারে বিতরণ করা হবে। সেগুলো সারাদেশের মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া বিএনপির আগুন সন্ত্রাস এবং বিএনপি মানেই যে আগুন ও মানুষ হত্যার দল সেগুলোর তথ্যচিত্রও হালনাগাদ করে তুলে ধরা হবে।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান ড. এইচ টি ইমামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন সদস্য আমিনুল ইসলাম আমিন, ড. শাম্মী আহমেদ, গোলাম কবীর রাব্বানী চিনু, সুভাষ সিংহ রায়, এনামুল হক চৌধুরী খসরু, সাংবাদিক কাশেম হুমায়ুন, আশরাফ সিদ্দিকী বিটু, রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।

 

(ইউএম/ ৩ মে ২০১৭)