Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:12
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বেনাপোল: করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের দেওয়া বিধি-নিষেধ অমান্য করা এবং শৃঙ্ঘলা ভঙ্গের অভিযোগে যশোরের বেনাপোল বাজারে ৬ ব্যবসায়ি ও একজন মোটর সাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম।

ভ্রাম্যমান আদালতে জরিমানার শিকার ব্যবসায়িরা হলেন- বেনাপোল বাজারের নিউ মেডিসিন ফার্মেসী’র মালিককে এক হাজার টাকা, সরদার ফার্মেসী’র মালিককে এক হাজার টাকা, কাঁচা বাজারের আড়ৎদার মুজিবুর রহমানকে ৫শ টাকা, তবিবুর রহমানকে ৫শ টাকা, মাছ ব্যবসায়ি জাহিদুলকে ৫শ টাকা, আবুল হোসেনকে ৫শ টাকা, শিল্পী ষ্টুডিওকে ৫শ টাকা ও এক মোটর সাইকেল চালককে ৫শ টাকা জরিমানা করেন।

শার্শা উপজেলা সহকারী কমিশনার ( ভুমি ) খোরশেদ আলম জানান, সরকারী বিধি নিষেধ অমান্য করে দুরত্ব বজায় না রেখে তারা কেনাবেচা করছিল। ব্যবসায়িদের দোকানের সামনে তিন ফুট করে গোলাকার চিহৃ রাখার কথা। সেখানে দাঁড়িয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় পন্য সামগ্রী ক্রয় করার কথা। এসব শৃঙ্খলা বজায় না রেখে একই জায়গায় অধিক লোকের সমাগম করায় ৫ জন ব্যাবসায়ি এবং একজন মোটর সাইকেলে ৩ জন আরোহী উঠার অপরাধে মোট ৬ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় শার্শা উপজেলা সহকারী কমিশনার ( ভুমি )  খোরশেদ আলম ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অসহায় এবং দরিদ্র শ্রেনীর মানুষদের মাঝে শুকনা খাবার ও মাস্ক বিতরন করেন।

(মনি/শামীম/০৪ এপ্রিল ২০২০)