Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 18:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: করোনা মোকাবেলায় ঘরবন্দি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা ফারহানা কাউনাইন।

দেশে করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে অযথা বাইরে না থেকে ঘরে থাকার বাধ্যবাধকতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় দরিদ্র ও প্রতিবন্ধীদের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন জেলা প্রশাসক। এছাড়াও তৃতীয় লিঙ্গের (হিজড়া) দের পাশাপাশি হরিজন সম্প্রদায় ব্যক্তিসহ অন্যান্য সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক জানান, শুধুমাত্র শহরের ১৬০ জন হতদরিদ্র ব্যক্তি যাদের আয় উপার্জনের কোন ব্যক্তি বা কোন পথ নেই তাদেরকে নিয়মিত খাবার দিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। যতদিন তারা কর্মহীন থাকবেন ততদিন তাদের মাঝে খাবার বিতরণ করা হবে।

এছাড়াও যারা প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, হরিজন সম্প্রদায়সহ অন্যান্য পেশায় থেকে কর্মহীন হয়ে ঘরে বসে আছেন এমন ব্যক্তিদের তালিকা তৈরী করে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে। এই কাজে তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।

(রাজু/শামীম/০৫ এপ্রিল ২০২০)