Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Jun 2026 16:24
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে সন্ধ্যার থেকে পরদিন সকাল পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কমিশনার মো.মাহাবুবর রহমান এ আদেশ দিয়েছেন।

তিনি বলেন, দোকানপাট খোলা থাকার সুযোগে সন্ধ্যার পর থেকে নগরের বিভিন্ন এলাকায় আড্ডা বসছে। অলিগলিতে জনসমাগম হচ্ছে। এতে করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এ অবস্থা বিবেচনায় সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত নগরীতে দোকানপাট বন্ধ রাখার আদেশ দিয়েছেন। তবে ওষুধের দোকান খোলা থাকবে।

(এএ/এসএএম/০৬ এপ্রিল ২০২০)