Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Aug 2026 19:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ভোলা: ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নাং ওয়ার্ডের মিরা বাড়িতে বসত-ভিটায় মাটি ফেলা কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

রবিবার (৫ এপ্রিল) ধনিয়া ইউনিয়নের ৮ নাং ওয়ার্ডের মিরা বাড়িতে বসত-ভিটায় মাটি ফেলাকে কেন্দ্র  করে হামলার ঘটনায় দু-গ্রুপের ৫ জন আহত হয়।

আহতরা হলেন-মৃত আবদুল খালেক মিরার  ছেলে মনসুর (৩৫) মনসুর এর স্ত্রী  কুলসুম (২৮) এরশাদ (২৫) এরশাদ এর স্ত্রী রাবেয়া (২১) এবং একই বাড়ির কালু মির এর ছেলে মুতাসিন (৩৫)। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত আছেন।

এ স্থানীয় সূত্রে জানা যায়, মিরা বাড়ির খায়ের মিরার থেকে জমি ক্রয় করেন মনসুর গংরা। তার চাচাতো ভাই মুতাসিন গংরা উভয় পক্ষকে জমি ভোগদখলের জন্য বুঝিয়ে দেওয়ার পূর্বেই মুতাসিন গংরা তার বসত ভিটার পাশে বারান্দা দেওয়ার জন্য মাটি ফেলে এবং তাতে রাস্তা বন্ধ হয়ে যায়। মাটি ফেলার এক পর্যায়ে মুতাসিন গংদের বাঁধাদেয় চাচাতো ভাই মনসুর ও এরশাদ গংরা। বাঁধা দেওয়ার এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং দুই-গ্রুপে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের আহতদের স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়।

এ বিষয় উভয় পক্ষ পাল্টা পালটি ভোলা সদর মডেল থানায় সাধারণ ডাইরি করেছেন।

(টুটুল/শামীম/০৬ এপ্রিল ২০২০)