Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 21 Sep 2026 03:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনাভাইরাস মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন ইউনাইটেড গ্রুপ।

গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে অনুদানের এই চেক তুলে দেওয়া হয়।

ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈন উদ্দিন হাসান রশিদ চেক তুলে দেন। চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(শামীম/০৯ এপ্রিল ২০২০)