Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 05:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদানের চেক হস্তান্তর করেছে যমুনা গ্রুপ।

গত রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম অনুদানের এই চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলামসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

(শামীম/০৯ এপ্রিল ২০২০)