Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: প্রানঘাতি করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে নরসিংদীতে চলছে লকডাউন। নিয়ন্ত্রণ করা হচ্ছে জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান। বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক ছাড়া জেলার সকল সীমান্তবর্তী পথ বা স্থান দিয়ে যোগাযোগ।

সকাল থেকেইে আইন শৃংখলা বাহিনীর কড়া নজরদারীর পাশাপাশি ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন, টহল দিচ্ছে সেনাবাহিনীও।

জরুরী খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা ছাড়া বন্ধ রয়েছে সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন ও জনসাধারণের চলাচল।

উল্লেখ্য, পার্শ্ববর্তী সকল জেলা থেকে যানবাহন ও সাধারণ মানুষের অবাধে প্রবেশ এবং বহিঃগমন ঠেকাতে বুধবার এ অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

(রাজু/শামীম/০৯ এপ্রিল ২০২০)