Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 07:04
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: এমন কোনো খবর আসছে সেটা প্রায় জানাই ছিল, তবু আনুষ্ঠানিকতা রক্ষা করল আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপ কর্তৃপক্ষ। ২০২০ সালের প্রাক মৌসুম এই জমজমাট প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। ২০২১ সালের আগে প্রীতি ম্যাচকে নতুন রূপ দেওয়া এই প্রতিযোগিতা হওয়ার কোনো সুযোগ নেই।

প্রতি বছর মৌসুম শুরু হওয়ার আগে স্পেন, জার্মানি, ইতালি ও ইংল্যান্ডের বড় সব ক্লাব হাজির হতো উত্তর আমেরিকা ও এশিয়ায়। দুটি ভিন্ন ভাগে অনুষ্ঠিত প্রীতি টুর্নামেন্টে নিজেদের পরখ করে দেখতেন সব খেলোয়াড়। কোচেরাও মৌসুমের আগে নিজের সব অস্ত্র বাজিয়ে দেখার সুযোগ পেতেন। এবারও মৌসুম শেষ হওয়ার পর এমন কিছু আয়োজনের চিন্তা ছিল। আর এর মাঝে সবচেয়ে আকর্ষণ ছিল লাস ভেগাসের ম্যাচটি। নিজেদের নতুন স্টেডিয়ামটি যে ‘এল ক্লাসিকো’ দিয়ে উদ্বোধনের পরিকল্পনা ছিল শহরটির।

কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে জুন-জুলাইয়ের সব পরিকল্পনা ভেস্তে গেছে। ফলে অন্তত এই মৌসুমে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ম্যাচ দেখার সুযোগ মিলছে না লাস ভেগাসবাসীর। এতে দর্শকদের মন খারাপ হতেই পারে। তবে দুই ক্লাবের পরিচালকদের মন আরও বেশি খারাপ হবে। কারণ, আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে অংশ নেওয়ার জন্য দুই ক্লাবই প্রায় ১ কোটি ৮০ লাখ ইউরো বা ১৬৬ কোটি টাকা পেত। দুই ক্লাব মিলে যা ৩৩০ কোটি টাকা। রিয়াল-বার্সার বিশাল বাজেট সামলানোর ভালো এক উপায় এই প্রীতি টুর্নামেন্ট। কিন্তু এবার সে অর্থের সংকুলানের অন্য পথ খুঁজে নিতে হবে।

এ ব্যাপারে টুর্নামেন্টের আয়োজক রিলেভেন্ট স্পোর্টসের প্রধান নির্বাহী ড্যানি সিলম্যান বলেছেন, ‘কোভিড-১৯ এ ভুক্তভোগীদের জন্য সহমর্মিতা। এ সময়ে খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক এবং আমাদের খেলার সঙ্গে জড়িত সবার স্বাস্থ্য অগ্রাধিকার পাচ্ছে। সামাজিক দূরত্ব এবং অবরুদ্ধ থাকার সময় কবে শেষ হবে সেটা আগে থেকে বলার উপায় নেই। ইউরোপের ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ কী হবে এবং চ্যাউয়েফার দুটি টুর্নামেন্ট আগস্টে হওয়ার সম্ভাবনা থাকায় এ গ্রীষ্মের চ্যাম্পিয়নস কাপ হওয়া সম্ভব নয়। আমরা ২০২১ সালে বিশ্বের সেরা সব দল ও ম্যাচগুলো যুক্তরাষ্ট্র ও এশিয়ায় আবারও আয়োজনের আশা করি।’

(এএইচএন/ ১১ এপ্রিল, ২০২০)