Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 18:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনা প্রভাবমুক্ত এলাকায় কিছু ছাড় দেওয়া হবে বলে জানান তিনি। অপরদিকে যে সব এলাকাকে করোনার হটস্পট হিসেবে ধরা হচ্ছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভারতে করোনা আক্রান্ত সংখ্যা অনেক কম। আমরা সব পরিস্থিতি বিবেচনা করে সঠিক রাস্তা বেছে নিয়েছি। তিনি বলেন, লকডাউনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখাই এ মুহূর্তে ভারতের কাছে সবচেয়ে বড় অস্ত্র। ভারত যে পথে এগিয়েছে, তার প্রশংসা সারাবিশ্বে হচ্ছে। করোনার সংকটকালীন সময়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য রাজ্য সরকারক ও সংশ্লিষ্ট কর্মকর্তার কাজের প্রশংসা করেছেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, শুধু বিশেষজ্ঞরা নন, লকডাউন বাড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার পক্ষে বহু সাধারণ নাগরিকও।

৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আগামী ২০ এপ্রিল পর্যন্ত দেশটির প্রতিটি স্থানে বিশেষ নজরদারি চালানো হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

(এএইচএন/ ১৪ এপ্রিল, ২০২০)