Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 18:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) আর অর্থায়ন করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে নিজের প্রশাসনকে ইতিমধ্যে অর্থায়ন বন্ধ করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাদুর্ভাব হয় করোনাভাইরাসের।

ট্রাম্প বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রতিক্রিয়ায় ডব্লিউএইচও তার ‘মৌলিক দায়িত্ব পালনেই ব্যর্থ হয়েছে’। জাতিসংঘের এই সংস্থার বিরুদ্ধে ভাইরাসটির বিস্তার রোধে অব্যবস্থাপনা ও আড়াল করার অভিযোগ আনেন ট্রাম্প। তিনি বলেন, এর অবশ্যই জবাবদিহি করতে হবে।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা যাচাই করে দেখার নির্দেশ দিয়েছি, তার আগপর্যন্ত সংস্থাটিতে প্রশাসনকে তহবিল বন্ধ করার নির্দেশ দিয়েছি।’

এর আগেও গত সপ্তাহে ডব্লিউএইচওকে চীনের প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন ট্রাম্প। সে সময় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে হাজার হাজার মানুসের প্রাণহানির জন্য সংস্থাটিকে দায়ী করেন ট্রাম্প।

তবে এই মহামারি সামাল দেওয়ার বিষয়ে নিজের দেশে ট্রাম্পও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

যুক্তরাষ্ট্র হলো ডব্লিউএইচওর সবচেয়ে বড় একক তহবিলদাতা। গত বছর ৪০ কোটি ডলার দিয়েছে তারা, যা সংস্থাটির মোট বাজেটের প্রায় ১৫ শতাংশের কাছাকাছি। সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরে চীনের নির্ধারিত অবদান ৭ কোটি ৬০ লাখ ডলার। এ ছাড়া স্বেচ্ছাসেবী তহবিল ছিল ১ কোটি ডলার।

মার্চে মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৬৭ কোটি ৫০ লাখ ডলারের একটি তহবিল গঠনের কাজ শুরু করে ডব্লিউএইচও। এ ছাড়া ১ বিলিয়ন ডলারের একটি নতুন আবেদন করার পরিকল্পনা আছে তাদের।

(এএইচএন/ ১৫ এপ্রিল, ২০২০)