Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Sep 2026 20:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনআরবি ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সিটি করপোরেশনকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে। সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ওআর নিজাম রোড শাখার প্রধান সরকার মেহেদী রেজা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের হাতে এই অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এ সময় মেয়র নাসির উদ্দীন বলেন, দেশের এই লকডাউনের মূহুর্তে করোনাসহ অন্যান্য মূমুর্ষ রুগীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য এটি চট্টগ্রামবাসীর জন্য খুবই কার্যকর হবে। একই সাথে তিনি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানকে আন্তরিক কৃতজ্ঞতা প্রদান করেন।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, এনআরবি ব্যাংকের এরিয়া হেড মোহাম্মেদ তারিক উজ জামান ও চট্টগ্রাম প্রধান শাখার প্রধান ও ক্লাস্টার হেড কাজী আশরাফুল আজিম উপস্থিত ছিলেন।

(এএইচএন/ ১৫ এপ্রিল, ২০২০)