Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 26 Jul 2026 05:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়ল এবার এশিয়ার ফুটবলেও। যে কারণে জুন পর্যন্ত সকল ফুটবল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটির পরিচালনা পর্ষদ।

বিবৃতিতে এএফসি বলেছে, ‘চলতি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বিভিন্ন দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত মে এবং জুন মাসের সকল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি।’

এর আগে প্রাণঘাতী এ ভাইরাসের কারণে মার্চ ও এপ্রিলের সকল ম্যাচ স্থগিত করেছিল এএফসি।

(এএইচএন/ ১৫ এপ্রিল, ২০২০)